আইইউবিএটি-তে ফিউচার ক্যারিয়ার অন ফ্রন্টিয়ার টেকনলোজি সেশন অনুষ্ঠিত
রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সেমিনার হলে বুধবার অনুষ্ঠিত হলো "ফিউচার ক্যারিয়ার অন ফ্রন্টিয়ার টেকনলোজি" শীর্ষক ইন্টারএকটিভ সেশন। যৌথভাবে আয়োজিত এই সেশনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ফ্রন্টিয়ার টেকনলোজি ক্যারিয়ারের সম্ভাবনার সাথে পরিচিত করিয়ে দেয় বাংলাদেশ ইনোভেশন ফোরাম ।
সেশনটিতে অংশ নিয়ে নতুন ও উদ্ভাবনী প্রযুক্তির মধ্যে ক্যারিয়ারের সুযোগ, সাম্প্রতিক ও ভবিষ্যৎ প্রযুক্তিগত প্রবণতা ও তাদের সম্ভাব্য প্রভাব ও এজন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের বিষয়ে জানতে পেরেছেন অংশগ্রহণকারীরা। একইসঙ্গে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে নেটওয়ার্কিং এবং সমন্বয়ের সুযোগ সম্পর্কে জেনেছেন তারা।
আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর মাননীয় উপাচার্য ড. আব্দুর রব। তিনি বলেন, “প্রযুক্তির অগ্রযাত্রা বর্তমান এবং ভবিষ্যতের ক্যারিয়ারের দিগন্তকে প্রসারিত করছে। আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তির নতুন নতুন ক্ষেত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ইভেন্ট তাদেরকে বিভিন্ন ফ্রন্টিয়ার টেকনোলজির সাথে পরিচিত করে তুলবে এবং তাদেরকে প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করবে, যা তাদের পেশাগত জীবনে সফল হতে সহায়ক হবে। আমি আশা করি, আমাদের শিক্ষার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থ্রিভিং স্কিলস লিমিটেড এর ফাউন্ডার এন্ড সিইও মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, “ফ্রন্টিয়ার টেকনোলজির উন্নয়নে দক্ষতার গুরুত্ব অপরিসীম। বর্তমান বিশ্বে প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের নতুন নতুন স্কিল অর্জন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের উচিত নিজেদেরকে কেবলমাত্র বর্তমান চাকরির বাজারের জন্যই প্রস্তুত করা নয়, বরং ভবিষ্যতের চাকরির বাজারের জন্যও প্রস্তুত করা। ফ্রন্টিয়ার টেকনোলজির ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা অর্জন করলে তারা শুধু নিজেদের ক্যারিয়ারই নয়, দেশের অর্থনীতিকেও উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে। আমি আশা করি, আমাদের শিক্ষার্থীরা এই ইন্টারএকটিভ সেশন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করবে এবং নিজেদেরকে একটি প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে নিয়ে যাবে।”
এছাড়াও প্যানেলিস্টদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস, একুয়ালিংক বাংলাদেশ লিঃ এর ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার নিয়াজ শরীফ সৌরভ, বাংলা পাজেল লিমিটেডের সিইও নাদিম মজিদ। আয়োজনটি পরিচালনা করেন বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু।
এই আয়োজনে আইইউবিএটি ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টার (আইআইইসি) এবং এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইনস্টিটিউট এবং আইটি পার্টনার হিসেবে যুক্ত ছিলো ই-সফট।







